Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬

দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক রাহুল,দাবি রিজিজুর

প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বই নিয়ে শোরগোল ফেলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদের বাজেট অধিবেশনের প্রথমার্ধে তা নিয়ে বিপুল বিতর্ক দানা বেধেছিল।

দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক রাহুল,দাবি রিজিজুর
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বই নিয়ে শোরগোল ফেলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদের বাজেট অধিবেশনের প্রথমার্ধে তা নিয়ে বিপুল বিতর্ক দানা বেধেছিল। সেইসঙ্গে বাজেট বিতর্কে অংশ নিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ও এপস্টাইন ফাইল নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। চলতি এই সংঘাতের মধ্যেই এবার রাহুলকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর দাবি, রাহুল দেশের নিরাপত্তার পক্ষে সবচেয়ে বিপজ্জনক। ভারত বিরোধী শক্তি এবং মাওবাদী ও চরমপন্থীদের সঙ্গে রাহুলের যোগ রয়েছে বলেও অভিযোগ রিজিজুর। রিজিজু বলেছেন, দেশ এমন বিরোধী দলনেতা এর আগে দেখেনি। 

Advertisement

মন্ত্রীর দাবি, সংসদের বাইরে কাউকে বিশ্বাসঘাতক বলা, অপ্রকাশিত গ্রন্থ থেকে পড়ার জেদ ধরে থাকা-এসব শিশুসুলভ আচরণ। মার্কিন মুলুকের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন ফাইল বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম টেনে আনার জন্যও রাহুলকে তীব্র আক্রমণ করেছেন রিজিজু। কটাক্ষের সুরে তিনি বলেছেন, রাহুলকে তাঁর অনুগামীরাও গুরুত্ব দেয় না। কোনও সত্যতা ছাড়াই কথা বলেন রাহুল। জোর করে ভিত্তিহীনভাবে প্রধানমন্ত্রীর নাম টেনে আনা হচ্ছে।  এটা খুবই হতাশার।

Advertisement
সম্পর্কিত সংবাদ