সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। এবার তাঁদের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুরো বিষয়টি বিবেচনা করে দেখার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আর্জি জানিয়ে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ।



