Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

পুঞ্চে পাক গোলায় অনাথ, ২২ শিশুর পড়ার খরচের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

অপারেশন সিন্দুরের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল জম্মু ও কাশ্মীর সীমান্ত। পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারান বহু নাগরিক। এমনকী শিশুরাও। এমন অনেক শিশু রয়েছে, যারা বাবা-মা দু’জনকেই হারিয়েছে।

পুঞ্চে পাক গোলায় অনাথ, ২২ শিশুর পড়ার খরচের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

জম্মু: অপারেশন সিন্দুরের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল জম্মু ও কাশ্মীর সীমান্ত। পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারান বহু নাগরিক। এমনকী শিশুরাও। এমন অনেক শিশু রয়েছে, যারা বাবা-মা দু’জনকেই হারিয়েছে। আবার কেউ বাবা-মায়ের মধ্যে একজনকে হারিয়েছে। ওই শিশুদের অন্ধকারের পথ থেকে আলোর দিশা দেখালেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুঞ্চে এমন ২২টি শিশুর শিক্ষার যাবতীয় দায়িত্ব নিলেন তিনি।

Advertisement

জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারার বলেন, ‘গত ৭-১০ মে পুঞ্চ ও রাজৌরিতে পাক গোলায় মানুষের প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ ওই ঘটনার পর পুঞ্চে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে আসেন রাহুল গান্ধী। এরপর তিনি অভিভাবক হারানো স্কুলে যাওয়া শিশুদের একটি তালিকা প্রস্তুত করতে বলেন। সেইমতো আমরা শিশুদের তালিকা তৈরি করে তাঁর কাছে জমা দিয়েছিলাম। এবার থেকে ওই সব অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নেবেন তিনি।’ তারিক বর্তমানে তিনদিনের সফরে রাজৌরিতে রয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র পুঞ্চ জেলা থেকে ২২ জন শিশুর তালিকা তৈরি করা হয়েছে। পরে ওই তালিকায় আরও শিশুর নাম অন্তর্ভুক্ত করা হবে। প্রতিকূল পরিস্থিতিতে শিশুদের পড়াশোনায় যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য উদ্যোগী হয়েছেন কংগ্রেস সাংসদ। জম্মু ও কাশ্মীর সরকারের জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সঙ্গে কংগ্রেসের মতপার্থক্যের কথা অস্বীকার করেছেন তারিক। তিনি বলেন, ‘গত ন’মাস ধরে এনসির সঙ্গে সমন্বয় কমিটি গঠনের অপেক্ষায় রয়েছি আমরা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ