‘পরম শত্রু’ পুতিনের খুব শীঘ্রই মৃত্যু হবে! এমনটাই বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল, বুধবার প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি(পুতিন) শীঘ্রই মারা যাবেন, এটা কিন্তু বাস্তব কথা। আর তারপরেই যুদ্ধ থেমে যাবে।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানামহলে জল্পনা চলছে। কিছুদিন আগেই একটি ভিডিওতে দেখা যায় পুতিন ক্রমাগত কাশছেন, তাঁর হাত-পা কাঁপছে। আগেও রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা হয়েছিল।



