Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনের বিজয় দিবসে পুতিন ও কিম, ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষিপ্ত ট্রাম্প

চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে হাতি মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাশিয়া। এমনই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

চীনের বিজয় দিবসে পুতিন ও কিম, ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষিপ্ত ট্রাম্প
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

ওয়াশিংটন:  চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে হাতি মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাশিয়া। এমনই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিষয়টাকে ‘হতাশাজনক’ বলে দাবি করে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। তবে ট্রাম্পের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছে রাশিয়া। 

Advertisement

যাবতীয় বিতর্কের কেন্দ্রে চীনের সামরিক বিজয় দিবসের অনুষ্ঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে হারানোর ৭০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বেজিংয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে জি জিনপিংয়ের চীন। সেখানেই উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যোগ দেন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উনও। রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার তিন রাষ্ট্রপ্রধানের একমঞ্চে থাকায় চটেছেন ট্রাম্প। নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন তিনি। দাবি, ওই তি ন দেশ আমেরিকাকে বিপাকে ফেলার পরিকল্পনা করছে।  বুধবার চীনের প্রেসিডেন্টকে কটাক্ষের সুরে ট্রাম্প বলেন, ‘পুতিন ও কিমকে আমার তরফে থেকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।’ এরপরই সরাসরি দাবি করে বসেন, জিনপিং আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছে। এছাড়া আমেরিকাকে এইভাবে ব্রাত্য রাখাতেও ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। মনে করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিদেশি শক্তির কবল থেকে চীনকে মুক্ত করতে প্রাণ গিয়েছিল বহু মার্কিন সেনারও। চীন কি কৃতজ্ঞতা স্বীকার করবে?
তবে ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ সরাসরি জানিয়েছেন, ‘কোনও ষড়যন্ত্র হয়নি। এমন কোনও পরিকল্পনা কারও ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ব্যঙ্গ করে এমন মন্তব্য করেছেন।’ তাঁর দাবি, রাশিয়া কখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোটের পরিকল্পনা করেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ