Bartaman Logo
১২ জুন, ২০২৬

পুরীর রত্ন ভাণ্ডার সংস্কার শেষ, অনুমতি পেলে ফেরানো হবে সামগ্রী

অগণিত ভক্তের জন্য সুখবর। শেষ হয়েছে শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কার। সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এবং মন্দির কর্তৃপক্ষ।

পুরীর রত্ন ভাণ্ডার সংস্কার শেষ, অনুমতি পেলে ফেরানো হবে সামগ্রী
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরী: অগণিত ভক্তের জন্য সুখবর। শেষ হয়েছে শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কার। সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এবং মন্দির কর্তৃপক্ষ। তবে রত্ন ভাণ্ডরের সোনা-দানা, অলঙ্কার, হীরে-জহরত সহ অন্যান্য সামগ্রী ফের সেখানে গুছিয়ে রাখার কাজ শুরু হয়নি। সরকারি অনুমোদন পেলে ওই কাজও শুরু হবে বলে জানানো হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পারি বলেন, প্রায় ৪৬ বছর পর গত বছরের ১৪ জুলাই রত্ন ভাণ্ডারের সমস্ত সামগ্রী অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ২০২৪ সালের শেষের দিকে কাজ শুরু হয়। সেই কাজ সম্পূর্ণ হয়েছে। পুরী সার্কেলের এএসআই প্রধান ডি বি গরনায়েক বলেন, টানা ৯৫ দিনে মোট ৩৩৩ ঘণ্টা কাজ চলেছে। ৮০ জন কর্মী সংস্কারের কাজে নিযুক্ত ছিলেন। রত্ন ভাণ্ডারের ভিতর ও বাইরের পাথরের দেওয়ালে মোট ৫২০টি ক্ষত সারাই করা হয়েছে। এছাড়াও ১৫টি বিম পরিবর্তন করে স্টেইনলেস স্টিল বিম বসানো হয়েছে। পুরীর মন্দিরের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে যাবতীয় কাজ করা হয়েছে বলে তাঁর দাবি। তবে রত্ন ভাণ্ডারের সামগ্রী পুরনো স্থানে কবে ফিরিয়ে আনা হবে, তার জন্য সরকারি অনুমতি প্রয়োজন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ