Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আয় বহির্ভূত সম্পত্তি, গ্রেপ্তার পাঞ্জাবের বরখাস্ত মহিলা কনস্টেবল

বিলাসবহুল গাড়ি, এককোটির বেশি মূল্যের বাড়ি, দু’টি আইফোন, দামী ঘড়ি— এই বিপুল টাকার সম্পত্তি পাঞ্জাবের এক বরখাস্ত মহিলা পুলিস কনস্টেবলের।

আয় বহির্ভূত সম্পত্তি, গ্রেপ্তার পাঞ্জাবের বরখাস্ত মহিলা কনস্টেবল
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বিলাসবহুল গাড়ি, এককোটির বেশি মূল্যের বাড়ি, দু’টি আইফোন, দামী ঘড়ি— এই বিপুল টাকার সম্পত্তি পাঞ্জাবের এক বরখাস্ত মহিলা পুলিস কনস্টেবলের। গত এপ্রিল মাসে মাদক সহ ধরা পড়েছিলেন তিনি। সেই সময় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল আমনদীপ কাউরকে। এবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের নাম জড়াল দুর্নীতির মামলায়। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে সোমবার পাঞ্জাবের ভিজিল্যান্স ব্যুরো তাঁকে গ্রেপ্তার করেছে।

Advertisement

গত এপ্রিল মাসে মাদকবিরোধী টাস্ক ফোর্সের অভিযানে ১৭.৭১ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। সরিয়ে দেওয়া হয় চাকরি থেকেও। এরপর গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। তবে চলতি মাসের ২ তারিখ ভাতিন্ডার একটি আদালত তাঁকে জামিন দেয়। এর মধ্যে তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে। পুলিস তাঁর ১ কোটি ৩৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত আমনদীপের বেতন, ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ