Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজও শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে? পুজোর শপিং ব্যাহত হবে! যা জানাল আবহাওয়া দপ্তর

আজও শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে? পুজোর শপিং ব্যাহত হবে! যা জানাল আবহাওয়া দপ্তর
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০৯
Prefer us on Google

আপাতত রাজ্যের উপর নেই কোনও মৌসুমি অক্ষরেখা। নিম্নচাপের কোনও প্রভাব নেই দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প প্রবেশের জন্য উত্তরবঙ্গে আজ, শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরে হাল্কা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন শহরের আকাশ থাকবে মেঘলা, সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ