Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

তামিল ভাষায় লিখতেই হবে সব দোকানের নাম, বার্তা পুদুচেরির মুখ্যমন্ত্রীর

হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

তামিল ভাষায় লিখতেই হবে সব দোকানের নাম, বার্তা পুদুচেরির মুখ্যমন্ত্রীর
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুদুচেরি: হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভাষা বিতর্কে কেন্দ্র-রাজ্য সংঘাতের এই আঁচ পড়ল তামিলনাড়ুর প্রতিবেশী পুদুচেরিতেও। এবার থেকে এই কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত দোকান ও প্রতিষ্ঠানের নাম তামিল ভাষায় লিখতে হবে। শীঘ্রই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করবে সরকার। মঙ্গলবার এমনই জানালেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী।

Advertisement

এদিন বিধানসভায় প্রসঙ্গটি উত্থাপন করেন নির্দল সদস্য জি নেহরু ওরফে কুপ্পুস্বামী। তাঁর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এনিয়ে খুব তাড়াতাড়ি একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। সাইনবোর্ডে তামিল ভাষায় দোকানের নাম লেখার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হবে না। তামিল ভাষাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ।’
মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি দপ্তরগুলির বিভিন্ন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও একটি তামিল সংস্করণ থাকা উচিত। এনিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিল ভাষাকে ভালোবেসে ও শ্রদ্ধা জানিয়েই এই প্রচেষ্টা। দিনকয়েক আগেই রাজ্য বাজেটের প্রচার নথিতে ভারতীয় মুদ্রার প্রচলিত প্রতীক তামিল হরফে লেখে তামিলনাড়ুর ডিএমকে সরকার। যা নিয়ে বর্তমানে রাজনৈতিক তরজা তুঙ্গে। এরইমাঝে তামিল ভাষার সমর্থনে সরব হল পুদুচেরির এনডিএ সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ