Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এনরিকেকে আজীবন কোচ থাকার প্রস্তাব পিএসজি’র

বছরের পর বছর ফুটবলারদের পিছনে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করেও যা সম্ভব হয়নি, তা করে দেখিয়েছেন লুই এনরিকে। তাঁর প্রশিক্ষণে ক্লাব ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে পিএসজি।

এনরিকেকে আজীবন কোচ থাকার প্রস্তাব পিএসজি’র
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

প্যারিস: বছরের পর বছর ফুটবলারদের পিছনে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করেও যা সম্ভব হয়নি, তা করে দেখিয়েছেন লুই এনরিকে। তাঁর প্রশিক্ষণে ক্লাব ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। ঘরোয়া ফুটবলে ত্রিমুকুটের পাশাপাশি এক ক্যালেন্ডার বর্ষে ৬টি ট্রফি ঘরে তুলেছে প্যারিসের ক্লাবটি। এমন এক অভাবনীয় সাফল্যের পুরস্কারস্বরূপ এবার স্প্যানিশ কোচকে আজীবন চুক্তির প্রস্তাব দিল পিএসজি। বর্তমানে ফরাসি ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এনরিকের। তবে সেই মেয়াদ বাড়িয়ে সারাজীবনের জন্য তাঁকে কোচের পদে ধরে রাখতে চাইছেন ক্লাব কর্ণধার ধনকুবের নাসের আল খেলাফি। ফুটবলের ইতিহাসে এর আগে কখনও এমন চুক্তি হয়নি। আসলে পিএসজির ডাগ-আউটে বসে এনরিকে যা করেছেন, তা এককথায় রূপকথা। তাঁর প্রশিক্ষণে ১৪৩ ম্যাচের মধ্যে ৯৮টিতে জয় পেয়েছে পিএসজি। ২৬টি ড্র আর হার মাত্র ১৯টিতে। তাই ফুটবলারের পিছনে না ছুটে এবার কোচকে সামনে রেখেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে পার্ক দ্য প্রিন্সেসের ক্লাবটি। এনরিকের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ