Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

২ পুরসভার যৌথ নিকাশি তৈরিতে ত্রুটি, মেরামত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর

বারাসত ও মধ্যমগ্রাম পুরসভার জল নিকাশির জন্য বারাসতের হৃদয়পুরে একটি কেন্দ্রীয় নিকাশি নালা তৈরির পরিকল্পনা করেছে কেএমডিএ। তবে, সেই নালা তৈরি নিয়ে বেশ কিছু সমস্যা হয়।

২ পুরসভার যৌথ নিকাশি তৈরিতে ত্রুটি, মেরামত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত ও মধ্যমগ্রাম পুরসভার জল নিকাশির জন্য বারাসতের হৃদয়পুরে একটি কেন্দ্রীয় নিকাশি নালা তৈরির পরিকল্পনা করেছে কেএমডিএ। তবে, সেই নালা তৈরি নিয়ে বেশ কিছু সমস্যা হয়। সমস্যা সমাধানের জন্য দুই পুরসভার জনপ্রতিনিধি, ইঞ্জিনিয়ারদের নিয়ে শনিবার এলাকা পরিদর্শন করেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। নির্মীয়মাণ নিকাশি নালার ত্রুটিপূর্ণ অংশ নতুন করে সংস্কারের কথাও কেএমডিএ’র আধিকারিকদের বলা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, দুই পুরসভার নিকাশি সমস্যা সমাধানে একটি নিকাশি নালা তৈরি হয়েছে জে এন এন ইউ আর এম প্রকল্পে। দুই পুরসভার যৌথ প্রকল্প বলে কেন্দ্রীয়ভাবে নিকাশি নালাটি তৈরির কাজ করেছে কেএমডিএ। হৃদয়পুর থেকে শুরু হওয়া নিকাশি নালা দিয়ে বর্ষার জল সহজেই গিয়ে পড়বে মধ্যমগ্রামের কোড়া চণ্ডীগড়ের কাছে ক্যানালে। কিন্তু নালার কিছু অংশ উচু হওয়ার জন্য জল নিকাশি সুষ্ঠুভাবে হচ্ছিল না। সেই সমস্যার সমাধান করতেই শনিবার কেএমডিএর কাজের তদারকি করতে নিকাশি নালাটি পরিদর্শন করেন মন্ত্রী রথীন ঘোষ। নালার কাজের কয়েকটি অংশে ত্রুটি নজরে আসে দুই পুরসভা কর্তৃপক্ষ এবং বিধায়কের। ত্রুটিপূর্ণ অংশ চিহ্নিত করে সেই অংশ নতুন করে করার জন্য এদিন কেএমডিএর আধিকারিকদের পরামর্শ দিয়েছেন রথীনবাবু।
তিনি বলেন, নিকাশি নালার কিছু অংশে সমস্যা হয়েছিল। সমাধান করতে পরিদর্শন করা হয়েছে। ত্রুটিপূর্ণ অংশ চিহ্নিত করে ওই অংশ নতুন তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। আশা করা যায় আগামী বর্ষার মরশুমে বৃষ্টির জল সঠিকভাবে নিকাশি হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ