Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

রাজতন্ত্রের দাবিতে বিক্ষোভ নেপালে

গণতন্ত্রে মোহভঙ্গ হয়েছে নেপালের! তাই দেশে রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্রের তকমা ফেরাতে বিক্ষোভ শুরু হয়েছে প্রতিবেশী এই দেশে।

রাজতন্ত্রের দাবিতে বিক্ষোভ নেপালে
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: গণতন্ত্রে মোহভঙ্গ হয়েছে নেপালের! তাই দেশে রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্রের তকমা ফেরাতে বিক্ষোভ শুরু হয়েছে প্রতিবেশী এই দেশে। মঙ্গলবার ফের রাজতন্ত্রপন্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল নেপাল। এদিন রাজধানী শহর কাঠমাণ্ডুর শহরতলি বলে পরিচিত বালখুতে বিক্ষোভ দেখাল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি)। এদিন দলের চেয়ারম্যান রাজেন্দ্র লিংডেনের নেতৃত্বে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর ছবি নিয়ে পথে নামেন কয়েক হাজার আরপিপি সমর্থক। বিক্ষোভ সামাল দিতে প্রায় দু’হাজার পুলিস মোতায়েন করে প্রশাসন। বিক্ষোভ থেকে স্লোগান ওঠে — পরিস্থিতির বদল ঘটাতে শাসনব্যবস্থার বদল প্রয়োজন। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘দেশ বাঁচাতে রাজতন্ত্র ফেরানো হোক’, ‘নেপালে হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হোক’ লেখা প্ল্যাাকার্ড। গত ২৮ মার্চ রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখাতে গেলে আরপিপি-র অনেক নেতাকে গ্রেপ্তার করে নেপাল সরকার। ধৃতদের মুক্তির দাবিতেও সরব হন পশুপতি শামসের রানা, প্রকাশ চন্দ্র লোহানির মতো প্রবীণ নেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ