Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিযায়ী শ্রমিক নিপীড়নের প্রতিবাদ

দেশের একাধিক রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। হেনস্তা করা হচ্ছে তাঁদের। পুশব্যাকের ঘটনা পর্যন্ত ঘটেছে। আর ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা সেঁটে দেওয়া হচ্ছে।

পরিযায়ী শ্রমিক নিপীড়নের প্রতিবাদ
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের একাধিক রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। হেনস্তা করা হচ্ছে তাঁদের। পুশব্যাকের ঘটনা পর্যন্ত ঘটেছে। আর ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা সেঁটে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক থেকে একযোগে তীব্র প্রতিবাদ জানাল ‘ক্যালকাটা রিসার্চ গ্রুপ’ এবং ‘নো ইওর নেবার’। ক্যালকাটা রিসার্চ গ্রুপ-এর সভাপতি তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, ইদানীং যেসব ঘটনা ঘটেছে, তা অভিপ্রেত নয়। একইসঙ্গে ক্যালকাটা রিসার্চ গ্রুপ-এর সদস্য তথা অধ্যাপক সমতা বিশ্বাস বলেন, নির্দিষ্টভাবে সমাজের একটি অংশের মানুষকে টার্গেট করা হয়েছে। কোনওরকম তথ্য-প্রমাণ ছাড়াই বাংলাদেশি অনুপ্রেবেশকারী সহজে বলে দেওয়া হচ্ছে, যা কোনওভাবেই কাঙ্ক্ষিত নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ