Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

বাংলায় আরও চার বেসরকারি মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব

বাংলায় আরও চারটি বেসরকারি মেডিক্যাল কলেজ গড়বার জন্য প্রস্তাব জমা পড়ল স্বাস্থ্যদপ্তরে। তিনটি জায়গা থেকে এসেছে এই প্রস্তাব।

বাংলায় আরও চার বেসরকারি  মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় আরও চারটি বেসরকারি মেডিক্যাল কলেজ গড়বার জন্য প্রস্তাব জমা পড়ল স্বাস্থ্যদপ্তরে। তিনটি জায়গা থেকে এসেছে এই প্রস্তাব। হুগলি, আসানসোল ও সিউড়ি। পিপিপি মডেলে ১০০ এমবিবিএস আসনের মেডিক্যাল কলেজ গড়বার জন্য এসেছে এই প্রস্তাব। এই মডেলে সরকারি জেলা হাসপাতাল প্রাইভেট মেডিক্যাল কলেজের সঙ্গে ব্যবহার করবার অনুমতি দেওয়া হয়। সেজন্য অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়া বাবদ রাজ্যকে মাসে মাসে টাকা দিতে হয়। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, রাজ্যে বর্তমানে ৩৮টি মেডিক্যাল কলেজ আছে। এর মধ্যে ২৪টি সরকারি, ১৪টি প্রাইভেট। মোট এমবিবিএস আসন সংখ্যা ৫ হাজারের বেশি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ