Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিদেশে ৮০ কোটির সম্পত্তি! ব্যবসায়ীর ঠিকানায় হানা ইডির

দিল্লির ব্যবসায়ী ও তাঁর সহযোগীদের বিদেশে ৮০ কোটি টাকার বেনামি সম্পত্তি! এর মধ্যে রয়েছে থাইল্যান্ডের বিলাসবহুল ভিলা ও হেলিকপ্টার। সম্প্রতি অভিযান চালিয়ে এমনই তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।

বিদেশে ৮০ কোটির সম্পত্তি! ব্যবসায়ীর ঠিকানায় হানা ইডির
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির ব্যবসায়ী ও তাঁর সহযোগীদের বিদেশে ৮০ কোটি টাকার বেনামি সম্পত্তি! এর মধ্যে রয়েছে থাইল্যান্ডের বিলাসবহুল ভিলা ও হেলিকপ্টার। সম্প্রতি অভিযান চালিয়ে এমনই তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। শুক্রবার ও শনিবার হিমাচল প্রদেশ থেকে শুরু করে দিল্লিতে মনবিন্দর সিং নামে ওই ব্যবসায়ীর একাধিক ঠিকানায় একযোগে হানা দেয় ইডি। দিল্লির ইম্পিরিয়াল গ্রুপের চেয়ারপার্সন মনবিন্দর। ফেমা আইনের আওতায় তল্লাশি চালিয়ে মনবিন্দর ও তাঁর স্ত্রী সাগরী সিং সহ অন্য সহযোগীদের বেনামী সম্পত্তির হদিশ মেলে।  তদন্তে জানা গিয়েছে, বেনামে একাধিক বিদেশি কোম্পানিতে বিনিয়োগ করেন মনবিন্দর ও সাগরী। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরের এরোস্টার ভেঞ্চার ও দুবাইয়ের ইউনাইটেড এরোস্পেস। বেনামে বেশকিছু সংস্থাও খুলেছিলেন অভিযুক্তরা। এই ধরনের কোম্পানির সাহায্যে দুবাই হয়ে কোটি কোটি টাকা পাচার করা হতো।

Advertisement

ইডি জানিয়েছে, দুবাইয়ের একটি সংস্থার নামে রবিনসন-৬৬ হেলিকপ্টার কেনা হয়েছিল। দাম ৭ কোটি টাকা। এর জন্য ঋণ দিয়েছিল হংকংয়ের একটি সংস্থা। হিমাচলে অরামা ভ্যালি প্রকল্পের জন্য ওই হেলিকপ্টার দেশে নিয়ে আসা হয়। থাইল্যান্ডের কো সামুইয়ে ১৬ কোটি টাকার ভিলাও রয়েছে মনবিন্দরের।

Advertisement
সম্পর্কিত সংবাদ