Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ জেলায় জেলায় পিএফ ক্যাম্পে নতুন প্রকল্পের প্রচার

সাধারণ পিএফ গ্রাহকদের অভিযোগ শুনতে এবং সেইমতো পদক্ষেপ করতে দেশজুড়ে চালু হয়েছে বিশেষ প্রকল্প ‘নিধি আপকে নিকট’।

আজ জেলায় জেলায় পিএফ ক্যাম্পে নতুন প্রকল্পের প্রচার
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ পিএফ গ্রাহকদের অভিযোগ শুনতে এবং সেইমতো পদক্ষেপ করতে দেশজুড়ে চালু হয়েছে বিশেষ প্রকল্প ‘নিধি আপকে নিকট’। প্রতিমাসের ২৭ তারিখে জেলায় জেলায় বসছে ক্যাম্প, যেখানে মানুষের অভিযোগ শুনছেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গনাইজেশনের অফিসাররা। ২৭ জুলাই রবিবার থাকায় আজ ২৮ জুলাই রাজ্যের নানা প্রান্তে বসবে ক্যাম্পগুলি। পিএফ দপ্তর জানিয়েছে, এবারের ক্যাম্পগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বা ইএলআই স্কিমকে, যার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। দপ্তরের কর্তারা জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও পেনশনভোগীরা যেমন অভিযোগ জানাতে পারবেন, তেমনই সাধারণ মানুষকে ওই প্রকল্প সম্পর্কে অবগত করা হবে। যেহেতু কর্মসংস্থানমুখী প্রকল্প এটি, তাই নতুন প্রজন্মকে তার ধারণা দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ