Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রযোজক হৃতিক

পরিচালনার পর এবার প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা হৃতিক রোশনের। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এইচআরএক্স ফিল্মস নামে একটি প্রোডাকশন ব্যানার লঞ্চ করতে চলেছেন হৃতিক।

প্রযোজক হৃতিক
  • ৪ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

• পরিচালনার পর এবার প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা হৃতিক রোশনের। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এইচআরএক্স ফিল্মস নামে একটি প্রোডাকশন ব্যানার লঞ্চ করতে চলেছেন হৃতিক। এই সংস্থার অধীনেই ছবি, সিরিজ প্রযোজনা করবেন অভিনেতা। ইতিমধ্যে ওটিটি সংস্থা আমাজন প্রাইম ভিডিওর সঙ্গে নাকি হাত মিলিয়েছে হৃতিকের সংস্থা। একটি সিরিজ প্রযোজনা করবেন হৃতিক। শোনা যাচ্ছে, সোশ্যাল থ্রিলার ঘরানার সিরিজটি বর্তমানে প্রাক প্রযোজনা স্তরে রয়েছে। পুরোদমে চলছে চিত্রনাট্যের কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে শুরু হতে পারে শ্যুটিং। সিরিজের নাম এখনও ঠিক করা হয়নি। শীঘ্রই হৃতিকের প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করা হবে বলে খবর। এদিকে, ‘কৃষ ৪’-এর হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতার। বর্তমানে সেই ছবির কাজে ব্যস্ত নায়ক।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ