Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সচিবালয়ের অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু রাজ্যে

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবালয়ের অফিসগুলিতে শূন্যপদ কত? তার হিসেব পেশ করতে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

সচিবালয়ের অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু রাজ্যে
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবালয়ের অফিসগুলিতে শূন্যপদ কত? তার হিসেব পেশ করতে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার ডিরেক্টরেট পর্যায়ের অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্যসহ কয়েকটি দপ্তর বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টরেট পর্যায়ের অফিসগুলিতে কত শূন্যপদ আছে তা জানাতে নির্দেশ দিয়েছে। আগামী ২৪ মার্চের মধ্যে এই হিসেবে দিতে বলা হয়েছে। গ্রুপ বি, সি এবং ডি শ্রেণিতে কত কর্মী পদ খালি আছে, তা নির্দিষ্ট প্রোফর্মায় জানাতে বলা হয়েছে। 

Advertisement

সচিবালয়ের তুলনায় দপ্তরগুলির ডিরেক্টরেটে পর্যায়ের অফিসগুলিতে কর্মীর সংখ্যা অনেক বেশি থাকে। সবথেকে বেশি সরকারি কর্মী কাজ করেন আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে। সেখানেও শূন্যপদ চিহ্নিত করার কাজ শুরু হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। আগামী দিনে নতুন কর্মী নিয়োগ করার প্রস্তুতি হিসেবেই এটা করা হচ্ছে বলে মত সংশ্লিষ্ট মহলের। সরকারি অফিসে কর্মী নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন গঠন করে তার অফিসও চালু করা হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কাটলেই রাজ্য সরকার কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ