Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ভোটের মুখে অসমে ‘ঘর সামলাতে’ আসছেন প্রিয়াঙ্কা

এপ্রিল মাসের শুরুতেই অসমে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। তার আগে অসম প্রদেশ কংগ্রেসে রীতিমতো টালমাটাল দশা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দল ছাড়ার পর আরও পরিস্থিতি আরও বেগতিক।

ভোটের মুখে অসমে ‘ঘর সামলাতে’ আসছেন প্রিয়াঙ্কা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: এপ্রিল মাসের শুরুতেই অসমে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। তার আগে অসম প্রদেশ কংগ্রেসে রীতিমতো টালমাটাল দশা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দল ছাড়ার পর আরও পরিস্থিতি আরও বেগতিক। ৩২ বছর কংগ্রেসে থাকার পর দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভূপেন। এদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন। এই পরিস্থিতিতে নিজেদের ঘর সামলাতে ময়দানে নামছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। 

Advertisement

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গুয়াহাটি পৌঁছাবেন কংগ্রেস নেত্রী। বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন কামাখ্যা মন্দিরে। সেখান থেকে ফিরে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সদর দপ্তর রাজীব ভবনে যাবেন তিনি। সকাল ১১টা থেকে চলবে ম্যারাথন বৈঠক। সেই বৈঠকে ব্লক, জেলা ও ভিলেজ কংগ্রেস কমিটি এবং দলের এসসি-এসটি, আদিবাসী শাখার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন প্রিয়াঙ্কা। অসম কংগ্রেসের দ্বায়িত্বপ্রাপ্ত ভানওয়ার জিতেন্দ্র সিং জানিয়েছেন, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার এই সফরে সঙ্গে থাকবেন দলের সিনিয়র পর্যবেক্ষক শিব কুমার, ভূপেশ বাঘেল এবং বন্ধু তিরকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ