Bartaman Logo
১৬ জুন, ২০২৬

গাজায় গণহত্যার নিন্দায় প্রিয়াঙ্কা, পাল্টা ইজরায়েলের

গাজায় ইজরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিকের মৃত্যু নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর তোপ, প্যালেস্তাইনের মাটিতে ‘ঘৃণ্য অপরাধ’ করছে ইজরায়েল।

গাজায় গণহত্যার নিন্দায় প্রিয়াঙ্কা, পাল্টা ইজরায়েলের
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গাজায় ইজরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিকের মৃত্যু নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর তোপ, প্যালেস্তাইনের মাটিতে ‘ঘৃণ্য অপরাধ’ করছে ইজরায়েল। ‘ঠান্ডা মাথায় খুন’ করা হয়েছে ওই পাঁচ সাংবাদিককে। গাজায় ইজরায়েল গণহত্যা চালাচ্ছে। সেখানে ৬০ হাজারের বেশি মানুষকে খুন করা হয়েছে। নিহতের এই তালিকায় ১৮ হাজার ৪৩০টি শিশু রয়েছে। খাবারের অভাবে শিশু সহ লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অপরাধ হচ্ছে দেখে নীবর দর্শকের ভূমিকা নেওয়াও অপরাধ। ইজরায়েলের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকেও একহাত নিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর তোপ, ভারত সরকার নীরব। এটা লজ্জার। গাজা ইস্যুতে প্রিয়াঙ্কা সুর চড়ানোয় মঙ্গলবার তাঁকে পাল্টা নিশানা বানিয়েছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তাঁর বক্তব্য, ইজরায়েল ২৫ হাজার হামাস জঙ্গিকে নিকেশ করেছে। হামাসের সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকার জঘন্য কৌশলই মৃত্যু মিছিল ডেকে এনেছে। ইজরায়েল গাজায় ২০ লক্ষ টন খাবার পাঠিয়ে সঙ্কট মোকাবিলার প্রচেষ্টা নিয়েছে। কিন্তু সেই খাবার দখল করার চেষ্টা করে হামাসই দুর্ভিক্ষের পথে ঠেলে দিচ্ছে। গাজা ইস্যুতে আপনার (প্রিয়াঙ্কা গান্ধী প্রসঙ্গে) শঠতাই লজ্জাজনক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ