Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনের শুল্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প: ভান্স

রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু চীনের বিরুদ্ধে এখনও পদক্ষেপ নেয়নি হোয়াইট হাউস

চীনের শুল্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প: ভান্স
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু চীনের বিরুদ্ধে এখনও পদক্ষেপ নেয়নি হোয়াইট হাউস। আসলে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এমনটাই জানালেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন। প্রত্যেকটি ইস্যু খতিয়ে দেখছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সব ঠিক হয়ে গেলে উনি নিজেই ঘোষণা করবেন।’ চীন প্রসঙ্গে ভান্সের বক্তব্য, ‘চীনের বিষয়টা একটু বেশি জটিল। ওই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এমন অনেক কিছুর উপর প্রভাব ফেলে যার সঙ্গে রাশিয়া পরিস্থিতির কোনও যোগ নেই।’

Advertisement

গত সপ্তাহে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপায় হোয়াইট হাউস। ২৭ আগস্ট থেকে তা কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে ভারত। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ শুল্ক নিয়ে ইতিমধ্যে একাধিকবার সংঘাতে জড়িয়েছে চীন-আমেরিকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ