Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেসিডেন্সিতে স্নাতক প্রবেশিকার ফলপ্রকাশ ২৫শে

ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির প্রবেশিকার ফল প্রকাশের দিনই প্রেসিডেন্সির স্নাতক স্তরে ভর্তি পরীক্ষার (পাবডেট) ফল ঘোষণার দিনও জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড।

প্রেসিডেন্সিতে স্নাতক প্রবেশিকার ফলপ্রকাশ ২৫শে
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মাসির প্রবেশিকার ফল প্রকাশের দিনই প্রেসিডেন্সির স্নাতক স্তরে ভর্তি পরীক্ষার (পাবডেট) ফল ঘোষণার দিনও জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড। শুক্রবার তারা জানিয়েছে, ২৫ আগস্ট ফল ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে এই পরীক্ষা নিয়ে থাকে জয়েন্ট বোর্ড। ওবিসি জটিলতার কারণেই বোর্ড তা প্রকাশ করতে পারছিল না। এই পরীক্ষা অবশ্য আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ের হাতে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন শিক্ষক ও প্রাক্তনীরা। একইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিংও দ্রুততার জন্য জয়েন্ট বোর্ডের হাত থেকে নিজেদের হাতে চেয়েছেন শিক্ষকরা। এই প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ