Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেসিডেন্সির স্নাতক প্রবেশিকা: ধন্দ ফলপ্রকাশ নিয়ে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির প্রবেশিকার (পাবডেট) ফলপ্রকাশ নিয়ে নয়া চাপান-উতোর শুরু। এই পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড নিয়ে থাকে।

প্রেসিডেন্সির স্নাতক প্রবেশিকা: ধন্দ ফলপ্রকাশ নিয়ে
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির প্রবেশিকার (পাবডেট) ফলপ্রকাশ নিয়ে নয়া চাপান-উতোর শুরু। এই পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড নিয়ে থাকে। এ বছর তা হয়েছিল ২১ এবং ২২ জুন। যদিও ফলপ্রকাশ করা যায়নি। বৃহস্পতিবার জয়েন্ট বোর্ডের এক শীর্ষকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় বললেই ফলপ্রকাশ করা যাবে। সেই ফলাফল তৈরিই করা রয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হয় প্রেসিডেন্সির এক শীর্ষ আধিকারিককে। তিনি বলেন, ‘জুলাইয়ের শুরুতেই জয়েন্ট বোর্ডকে ফলপ্রকাশের কথা বলা হয়েছিল। নতুন করে তা বলার কিছু নেই।’ এর ফলেই পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। যদিও, এক উচ্চশিক্ষা আধিকারিকের বক্তব্য, অন্যান্য সবকিছুর মতোই প্রেসিডেন্সির প্রবেশিকার ফলও ওবিসি সংরক্ষণ জটিলতায় আটকে ছিল। কারণ মেধাতালিকায় ওবিসি সংরক্ষণ দিতে হবে। সেটা কোন তালিকা মেনে দেওয়া হবে, সেই নিয়েই জটিলতা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে সেই জটিলতা কেটে যাওয়ায় এখন অন্য পরিস্থিতি। তাই এ নিয়ে জয়েন্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন করে আলোচনা করতে হবে। এ নিয়ে কোনও ধন্দ তৈরি হওয়া উচিত নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ