Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ২১ জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক

২১ জুলাই, তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে আজ, শনিবার প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দলের সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠতক করবেন।

আজ ২১ জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই, তৃণমূলের শহিদ সমাবেশকে কেন্দ্র করে আজ, শনিবার প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দলের সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠতক করবেন। তৃণমূলের সাংগঠনিক পরিসরে উত্তর কলকাতা এবং বীরভূম জেলার জন্য কোর কমিটি রয়েছে। এই কোর কমিটির সব সদস্যকেও বৈঠকে ডাকা হয়েছে। এদিন দুপুরে ভবানীপুরে সুব্রত বক্সির কার্যালয়েই এই বৈঠক হবে। এই অবস্থায় বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলে বৈঠকে আসেন কি না, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের! সম্প্রতি অনুব্রতর একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিষয়টি নিয়ে তৃণমূলকে প্রবল অস্বস্তির মুখে পড়তে হয়। দলের তরফ কড়া নির্দেশ দেওয়ার পর প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চান অনুব্রত। এই প্রেক্ষাপটে আজ রাজ্য নেতৃত্বের শীর্ষস্তরের বৈঠকে অনুব্রত মণ্ডলের হাজিরা নিয়ে বিস্তর চর্চা শুরু রয়েছে। দলীয় সূত্রে খবর, অনুব্রত মণ্ডল বৈঠকে যোগ দিতে পারেন। তবে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় বীরভূমের সাংগঠনিক বিষয় আলোচনায় উঠে আসে কি না,  সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Advertisement

অন্যদিকে, এবার  শহিদ দিবস বড় মাত্রায় করতে চাইছে তৃণমূল। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এই সভা নিয়ে বাড়তি উন্মাদনা স্বাভাবিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রেকর্ড জমায়াতের টার্গেট নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু হতে চলেছে আজ থেকেই। কর্মী- সমর্থকরা কীভাবে, কোন পথে কলকাতায় আসবেন, সভামঞ্চের সামনে কখন হাজির হবেন—সবটা নিয়েই বিস্তারিত আলোচনা হবে আজকের বৈঠকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ