ময়নাগুড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনার পরই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে যান ওই গৃহবধূ। এরপর বিষয়টি জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস।



