Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে বিদ্যুৎ বিভ্রাট, বিক্ষোভ

ভ্যাপসা গরমের মধ্যে চলছে একটানা বিদ্যুৎ বিভ্রাট। এর প্রতিবাদ জানিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অপসারণ চেয়ে এলাকাবাসীরা বিক্ষোভ জানালেন বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতায়।

বসিরহাটে বিদ্যুৎ বিভ্রাট, বিক্ষোভ
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: ভ্যাপসা গরমের মধ্যে চলছে একটানা বিদ্যুৎ বিভ্রাট। এর প্রতিবাদ জানিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অপসারণ চেয়ে এলাকাবাসীরা বিক্ষোভ জানালেন বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতায়। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এলাকার বিদ্যুৎ দপ্তরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকার মানুষ। তাঁরা আধিকারিকের ঘরে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দারা জানান, এমন বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুধু যে মানুষ খুব কষ্ট পাচ্ছে, তাই না। ক্ষতি হচ্ছে পড়াশোনায়। বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। এমনকী চাষের কাজেও ক্ষতি হচ্ছে। তাছাড়া দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে জল সরবরাহেও সমস্যা হচ্ছে। এদিন এলাকাবাসীরা আরও অভিযোগ করেন যে, কোন মানুষ বিদ্যুৎ অফিসে গেলে, তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেন না আধিকারিকরা। সমস্যার সমাধান না হওয়ায় তাঁকে বারবার করে অফিসে ঘুরতে হয়। তাছাড়া বিদ্যুতের তার ছিড়ে গেলে সেটি দ্রুত মেরামত করা হয় না। এই বিক্ষোভ প্রসঙ্গে বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল বলেন, খোলাপোতা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমাদের কানে এসেছে। আজ বিক্ষোভের পরেও যদি সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা না পাওয়া যায়, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এনিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তপন মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কিছু বলব না। যা বলার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ