Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা রিজিয়নে ডাক আদালত বসছে ২৪ জুন

আগামী ২৪ জুন কলকাতা রিজিয়নে বসতে চলেছে ডাক আদালত। যোগাযোগ ভবনে কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেলের অফিসে সকাল সাড়ে ১২টা থেকে ওই আদালত বসবে।

কলকাতা রিজিয়নে  ডাক আদালত  বসছে ২৪ জুন
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৪ জুন কলকাতা রিজিয়নে বসতে চলেছে ডাক আদালত। যোগাযোগ ভবনে কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেলের অফিসে সকাল সাড়ে ১২টা থেকে ওই আদালত বসবে। এই রিজিয়নের আওতায় থাকা যেসব গ্রাহকের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়নি, সেগুলির সুরাহা করা হবে এখানে। ভার্চুয়ালভাবে অনলাইনে ওই আদালত বসবে। কলকাতা রিজিয়নের আওতায় থাকছে যেসব ডিভিশন, সেগুলি হল উত্তর, পূর্ব, মধ্য ও দক্ষিণ কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর নদীয়া, দক্ষিণ নদীয়া, বারাসত এবং বারুইপুর। কলকাতা জিপিও’র সমস্যা থাকলে তারও সুরাহা করা হবে। যাঁরা আবেদন করবেন, তাঁরা অভিযোগটি লিখবেন, তার সঙ্গে যুক্ত নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনও চিঠির রেফারেন্স নম্বরও উল্লেখ করবেন। ১১ জুনের মধ্যে অভিযোগপত্রটি আসতে হবে যোগাযোগ ভবনের ঠিকানায়। চিঠি পাঠাতে হবে ‘এডিপিএস (ফোর), অফিস অব পোস্টমাস্টার জেনারেল, কলকাতা রিজিওন, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা ১২’ ঠিকানায়। এক্ষেত্রে ইমেল করা যেতে পারে [email protected] ঠিকানায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ