Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মঞ্চজুড়ে ৬০০ আসন, সভা নিয়ে বৈঠকে পুলিস-তৃণমূল

২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি পুরোমাত্রায় শুরু করে দিয়েছে তৃণমূল। সভার মঞ্চ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিসের সঙ্গে বৈঠক হয় তৃণমূল নেতৃত্বের।

মঞ্চজুড়ে ৬০০ আসন, সভা নিয়ে বৈঠকে পুলিস-তৃণমূল
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি পুরোমাত্রায় শুরু করে দিয়েছে তৃণমূল। সভার মঞ্চ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিসের সঙ্গে বৈঠক হয় তৃণমূল নেতৃত্বের। ধর্মতলা সেদিন কত মানুষের জমায়েত হতে পারে, কোন কোন রাস্তা দিয়ে তাঁরা আসবেন, সভামঞ্চে কারা বসবেন—এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। মূল সভামঞ্চে ৬০০ জনের জন্য আসন থাকবে বলে ঠিক হয়েছে। কারা মূল মঞ্চে বসবেন, সেই তালিকা দলের রাজ্য নেতৃত্বই তৈরি করছে। তৃণমূলের দাবি, এবারের জমায়েত সর্বকালীন রেকর্ড হতে চলেছে। কারণ, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রেকর্ড  জমায়েতের কথা মাথায় রেখে নিরাপত্তায় কোনও ফাঁকফোকর যাতে না থাকে, তা নিশ্চিত করতে পুলিসের সঙ্গে আলোচনা হয়েছে তৃণমূল নেতৃত্বের। এদিনের বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সম্পাদক অলোক দাস প্রমুখ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ