পুরুলিয়া জেলার আড়ষা ব্লকে অবৈধভাবে আফিম চাষের অভিযোগ। খবর পেতেই আজ, রবিবার পুলিশ ও আবগারি দপ্তরের পাশাপাশি যৌথভাবে বনদপ্তরের কর্মীরাও অভিযান চালান। সূত্রের খবর, প্রায় ১ হেক্টর জমিতে আফিম চাষ করা হয়েছিল। এদিন অভিযান চালিয়ে সেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে।



