Bartaman Logo
৯ জুন, ২০২৬

অভিযুক্তকে জুতোর মালা, বিতর্কে পুলিস

ওষুধ কেনার সময় এক যুবকের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ উঠেছিল। থানায় অভিযোগ দায়েরের পর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস।

অভিযুক্তকে জুতোর মালা, বিতর্কে পুলিস
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: ওষুধ কেনার সময় এক যুবকের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ উঠেছিল। থানায় অভিযোগ দায়েরের পর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস। এরপর অভিযুক্তকে জুতো ও চপ্পলের মালা পরিয়ে, পুলিসের গাড়ির বনেটে চাপিয়ে জম্মু শহরের রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে পুলিসেরই বিরুদ্ধে। বক্সিনগর এলাকার এই ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়েছে পুলিস। চাপের মুখে অবশ্য ঘটনার নিন্দা করেছে জম্মু ও কাশ্মীর পুলিস। পুরো ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিসকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও মিলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ