Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশে চোরাই মোবাইল পাচার রুখল পুলিস

আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিস। গোপন সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে মধ্যমগ্রাম থানার পুলিস নিউ বারাকপুর মোড়ের কাছে একটি চার চাকার গাড়িকে আটকায়।

বাংলাদেশে চোরাই মোবাইল পাচার রুখল পুলিস
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিস। গোপন সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে মধ্যমগ্রাম থানার পুলিস নিউ বারাকপুর মোড়ের কাছে একটি চার চাকার গাড়িকে আটকায়। গাড়ির ভিতরে থাকা তিনজনকে পুলিস আটক করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৮টি দামি চোরাই মোবাইল। পরে তাঁদের গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানা। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মুজাফফর লস্কর, নাসিরউদ্দিন লস্কর ও আয়ুব আলি সর্দার। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা। শনিবার  তিনজনকে বারাসত আদালতে তোলা হলে ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ