Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খোরপোশ মামলায় নির্দেশ অমান্য, পুলিশকে শোকজ

খোরপোশের টাকা না মেটানোয় আদালত স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু সেই পরোয়ানা কার্যকর না করায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার ওয়ারেন্ট অফিসারকে সম্প্রতি শো‑কজ করে আলিপুর আদালত।

খোরপোশ মামলায় নির্দেশ অমান্য, পুলিশকে শোকজ
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোরপোশের টাকা না মেটানোয় আদালত স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু সেই পরোয়ানা কার্যকর না করায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার ওয়ারেন্ট অফিসারকে সম্প্রতি শো‑কজ করে আলিপুর আদালত। এই বিষয়ে আগামী ৩০ ডিসেম্বর ওই পুলিশ অফিসারকে সশরীরে কোর্টে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন বিচারক। মামলাকারীর কৌঁসুলি দীপঙ্কর মণ্ডল জানান, ২০২৩ সালে খোরপোশের মামলাটি দায়ের করেছিলেন কুলতলির বাসিন্দা অভিযোগকারিণী এক বধূ। শুনানির শেষে বিচারক বধূর স্বামীকে প্রতিমাসে সাত হাজার টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু কোর্টের আদেশ অমান্য করায় অভিযোগকারিণী বিষয়টি আদালতের নজরে আনেন। তারই পরিপ্রেক্ষিতে আলিপুরের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম) আদালত নির্দেশ দেয়। বধূর আইনজীবী বলেন, খোরপোশ না পাওয়ায় দু’টি শিশুকে নিয়ে পথে বসার জোগাড় হয়েছে মক্কেলের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ