Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিমান দুর্ঘটনা, সাধের অনুষ্ঠানে এসেছিলেন দম্পতি, ফেরার পথে সব শেষ

প্রথম সন্তান আসছে। সে এক অন্য অনুভূতি। আমেদাবাদের গ্রামের বাড়িতে সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেন্য লন্ডন থেকে দেশে ফিরেছিলেন বৈভব প্যাটেল ও তাঁর সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জিনাল গোস্বামী।

বিমান দুর্ঘটনা, সাধের অনুষ্ঠানে এসেছিলেন দম্পতি, ফেরার পথে সব শেষ
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: প্রথম সন্তান আসছে। সে এক অন্য অনুভূতি। আমেদাবাদের গ্রামের বাড়িতে সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেন্য লন্ডন থেকে দেশে ফিরেছিলেন বৈভব প্যাটেল ও তাঁর সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জিনাল গোস্বামী। ২ জুন  সম্পন্ন হয় সাধের অনুষ্ঠান। কিন্তু ফেরার পথেই বিপত্তি। ১২ জুন এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে উঠেছিলেন দম্পত্তি। মুহূর্তেই সব শেষ। বিমান ভেঙে মৃত্যু হয় দু’জনেরই। সোমবার বৈভব ও জিনালের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আমেদাবাদের কেলিয়া বাসনা গ্রামের বাসিন্দা বৈভব ও জিনাল লন্ডনে থাকতেন। দম্পতির এক বন্ধু নীরব প্যাটেলের কথায়, সাধভক্ষণের দিন দু’জনে ভীষণ খুশি ছিল। প্রথম সন্তান আসছে। আত্মীয় পরিজন নিয়ে জমে উঠেছিল অনুষ্ঠান। বৈভবের বাবা নেই। দেশে পরিবারের দেখভালের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু কেড়ে নিল। উড়ানের সময় জিনালের হাতে এক একটি কৃষ্ণের মূর্তি ছিল। ধ্বংসাবশেষ থেকে সেটাই পেয়েছে পরিবার। বাকিটা শুধু স্বজন হারানোর বেদনা আর যন্ত্রণা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ