Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দলগাঁও চা বাগানের কাছে উল্টে গেল পিকআপ ভ্যান, জখম ১৮

দলগাঁও চা বাগানের কাছে বীরপাড়া-ফালাকাটা ১৭ডি জাতীয় সড়কে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। জখম হলেন ১৮ জন চা শ্রমিক। দুর্ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ।

দলগাঁও চা বাগানের কাছে উল্টে গেল পিকআপ ভ্যান, জখম ১৮
  • ১২ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দলগাঁও চা বাগানের কাছে বীরপাড়া-ফালাকাটা ১৭ডি জাতীয় সড়কে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। জখম হলেন ১৮ জন চা শ্রমিক। দুর্ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ। জানা গিয়েছে, সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক  করার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। ইতিমধ্যেই জখমদের উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ, ফালাকাটা সুপার স্পেশালিটি এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম চা শ্রমিকরা সকলেই বীরপাড়া চা বাগানের।

Advertisement

অভিযোগ, বীরপাড়া বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি পাচ্ছেন না। তাই সংসার চালাতে বিকল্প হিসেবে শ্রমিকরা ফালাকাটায় যাচ্ছিলেন আলুর জমিতে কাজ করার জন্য। উল্লেখ্য, বাগান বন্ধ থাকায় সম্প্রতি কালচিনির ভার্নাবাড়ি বাগানের সাত মহিলা শ্রমিক পাশের বিচ বাগানে কাজ করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। তাতে চারজন মহিলা শ্রমিকের মৃত্যু হয়। জখম হন বাকি তিনজন। এবার ফালাকাটায় আলুর জমিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জখম হলেন বীরপাড়া বাগানের একাধিক শ্রমিক। 

সম্পর্কিত সংবাদ