Bartaman Logo
৯ জুন, ২০২৬

খালে যাত্রীবোঝাই পিকআপ ভ্যান, মৃত ৩ শিশু সহ ৮

তীর্থযাত্রা করে ফেরার পথে দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে খালে পড়ল যাত্রীবোঝাই পিকআপ ভ্যান। হিমাচলের নয়না দেবী মন্দির থেকে ফিরছিল গাড়িটি।

খালে যাত্রীবোঝাই পিকআপ ভ্যান, মৃত ৩ শিশু সহ ৮
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লুধিয়ানা: তীর্থযাত্রা করে ফেরার পথে দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে খালে পড়ল যাত্রীবোঝাই পিকআপ ভ্যান। হিমাচলের নয়না দেবী মন্দির থেকে ফিরছিল গাড়িটি। সোমবার রাত পর্যন্ত ঘটনায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  পুলিস সূত্রে খবর, রবিবার পাঞ্জাবের লুধিয়ানার সিরহিন্দ খালের উপর জাগেরা ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মোট ৩০ জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। মৃতদের তালিকায় রয়েছেন ৪ মহিলা ও তিন শিশু। ডেপুটি কমিশনার হিমাংশু জৈন জানিয়েছেন, যাত্রীদের বেশিরভাগকেই সুস্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ