হায়দরাবাদ: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। ইতিমধ্যে সংস্থার একের পর এক উড়ান বাতিলের জেরে নাজেহাল যাত্রীরা। শনিবার ফের সমস্যা দেখা দিল হায়দরাবাদ-ফুকেতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে। এদিন সকালে হায়দরাবাদ থেকে ফুকেতের উদ্দেশে পাড়ি দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-এর আইএক্স ১১০ বিমানটি। যান্ত্রিক গোলযোগের জেরে টেক অফের মাত্র ১৬ মিনিট পরই ফের হায়দরাবাদে ফিরে আসে। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েন বিমানে থাকা যাত্রীরা। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।



