চতুর্থবার তৃণমূলেই আস্থা রাখবে মানুষ, দাবি চন্দ্রিমার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ‘চতুর্থবার মানুষ আস্থা রাখবে তৃণমূলের উপর। এটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপি কী করেছে, তা শ্বেতপত্র প্রকাশ করে জানাক। ৩ লক্ষ মহিলা আমাদের সরকারের উন্নয়নের পাঁচালি পাঠ করছেন গ্রাম-শহরের প্রতি বুথে। মেয়েরা আছে বলেই বাংলা সমৃদ্ধ হয়েছে।’ রবিবার বারুইপুর (পশ্চিম) তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিউ ইন্ডিয়ান মাঠে দলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ প্রমুখ। এদিনের সম্মেলন থেকে কর্মীদের প্রতি বুথে সপ্তাহে একটি করে মিছিল করতে হবে বলে জানিয়েছে নেতৃত্ব। মন্ত্রী আরও বলেন, ‘এসআইআরের নাম করে বাংলাকে টার্গেট করা হচ্ছে। এখনও শুনানি শেষ হয়নি। নির্বাচন কমিশনকে ধিক্কার।’ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচনকে পাখির চোখ করে এগতে হবে। এখানে কংগ্রেসের হাবুডুবু অবস্থা। সিপিএম নেই। বিজেপি এলে গণতন্ত্র থাকবে না।’ এদিন ধপধপি ১ নম্বর পঞ্চায়েত থেকে কংগ্রেস নেতা আখতার আলি ঘরামির নেতৃত্বে কয়েকশো কর্মী তৃণমূলে যোগদান করেন।

Advertisement