Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজেট বরাদ্দের অর্থ প্রদান

আগামী অর্থবর্ষে (২০২৬-২৭) প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন খাতে বাজেট বরাদ্দের একাংশ দিয়ে দিল রাজ্য প্রশাসন। নতুন অর্থবর্ষ শেষ হওয়ার দিনকয়েক আগে, শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি  জারি করেছে অর্থদপ্তর।

বাজেট বরাদ্দের অর্থ প্রদান
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী অর্থবর্ষে (২০২৬-২৭) প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন খাতে বাজেট বরাদ্দের একাংশ দিয়ে দিল রাজ্য প্রশাসন। নতুন অর্থবর্ষ শেষ হওয়ার দিনকয়েক আগে, শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি  জারি করেছে অর্থদপ্তর। বিধানসভায় ইতিমধ্যেই ব্যয় মঞ্জুরি বা অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাশ হয়েছে। সেখানে আগামী জুলাই মাস পর্যন্ত বিভিন্ন সরকারি খরচের অনুমোদন করা হয়। পাশ হওয়া ওই বিলের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। তার ভিত্তিতে অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। বিভিন্ন খাতে গোটা অর্থবর্ষের মোট বাজেট বরাদ্দের ২০-৩৩ শতাংশ পর্যন্ত অর্থ প্রদান অনুমোদন করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার এবং জয় বাংলা পেনশনের মতো সামাজিক প্রকল্পে ছাড়া হয়েছে মোট বরাদ্দের ৩৩ শতাংশ। তার থেকে প্রতিমাসে প্রয়োজন ভিত্তিক টাকা ছাড়া হবে। প্রশাসনিক খাতে মোট খরচের ৩৩ শতাংশ ছাড়া হয়েছে। এর মধ্যে অর্ন্তভুক্ত বেতনসহ কয়েকটি নির্দিষ্ট প্রশাসনিক খরচ।  তাছাড়া অন্যান্য প্রশাসনিক খাতে ২৫ শতাংশ অর্থ ছাড়া হয়েছে। আরো ৩৩ শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে স্টাইপেন্ড প্রভৃতি খাতে। স্টেট ডেভেলপমেন্ট স্কিমের আওতাধীন প্রকল্প এবং আরআইডিএফ প্রকল্পের ক্ষেত্রে গোটা অর্থবর্ষের মোট বরাদ্দের ২০-২৫ শতাংশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ