Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

পাটনা শ্যুটআউট: গাফিলতির অভিযোগে সাসপেন্ড পাঁচ পুলিসকর্মী

পাটনা হাসপাতাল হত্যাকাণ্ডে ইচ্ছাকৃতভাবে কাজ না করার অভিযোগ পাঁচ পুলিসকর্মীকে সাসপেন্ড করা হল। তাঁদের মধ্যে দু’জন এএসআই ও একজন সাব ইনসপেক্টর রয়েছেন।

পাটনা শ্যুটআউট: গাফিলতির অভিযোগে সাসপেন্ড পাঁচ পুলিসকর্মী
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: পাটনা হাসপাতাল হত্যাকাণ্ডে ইচ্ছাকৃতভাবে কাজ না করার অভিযোগ পাঁচ পুলিসকর্মীকে সাসপেন্ড করা হল। তাঁদের মধ্যে দু’জন এএসআই ও একজন সাব ইনসপেক্টর রয়েছেন। শনিবার পাটনার (সেন্ট্রাল) এসপি দীক্ষা বলেন, ‘কাজ না করার অভিযোগে ওই পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। প্রত্যেকেই শাস্ত্রী নগর থানায় কর্মরত ছিলেন।’ বৃহস্পতিবার সকালে পারস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চন্দন মিশ্রকে খুন করা হয়। মৃত ব্যক্তি নিজেও একজন দুষ্কৃতী। ডজন খানেক খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিল সে। সেখানেই ফিল্মি কায়দায় ঠান্ডা মাথায় চন্দনকে হত্যা করা হয়। ঘটনায় পাঁচ অভিযুক্তের খোঁজ চলছে। এরইমধ্যে শনিবার সকালে তিন মূল অভিযুক্তের বাড়ির সামনে নোটিস ঝোলাল পুলিস। এসপি বলেন, ‘তিনজন মূল অভিযুক্তের বাড়িতে আত্মসমর্পণের নোটিস লাগানো হয়েছে। বাকি দু’জনের ক্ষেত্রেও একই কাজ করা হবে। পাঁচজনকেই চিহ্নিত করা গিয়েছে। বিভিন্ন এলাকায় তাদের খোঁজ চালাচ্ছে একাধিক টিম।’ অবশ্য ইতিমধ্যেই কলকাতা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ