Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সেতু ভেঙে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন, মৃত ৭, জখম ৩০

রাশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে সাতজনের। জখম ৩০।

সেতু ভেঙে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন, মৃত ৭, জখম ৩০
  • ১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

মস্কো, ১ জুন: রাশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে সাতজনের। জখম ৩০। জানা গিয়েছে, রাশিয়ার পশ্চিম ব্রায়ানস্ক প্রদেশে ঘটেছে দুর্ঘটনাটি। যাত্রীবাহী ট্রেনটি মস্কো থেকে কিলমভে যাচ্ছিল, সেই সময়ে ইউক্রেনে সীমান্তের কাছে ভিগোনিচস্কি জেলায় সেতু ভেঙে যায়। যার ফলে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। সেতুটির নীচ দিয়েই যাচ্ছিল ট্রেনটি। আচমকাই সেটি ভেঙে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী ট্রেনটি। মস্কোর তরফে বলা হয়েছে, পরিবহণ ব্যবস্থায় বিঘ্ন ঘটানরে অবৈধ চেষ্টা করা হয়েছে। অন্তর্ঘাতের আশঙ্কাও করছে ক্রেমলিন। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ভিগোনিচস্কির গর্ভনর আলেকজান্ডার বোগোমাজ।

Advertisement

তিনি জানিয়েছেন, ‘শনিবার গভীর রাতে রাশিয়ার পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ভেঙে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সাত যাত্রীর। গুরুতর আহত অবস্থায় দুই শিশু-সহ ৩০জনকে ব্রায়ানস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এই দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগিয়েছিল পুলিস, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের কর্মীরা। রাশিয়ার সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে ওই ট্রেনের চালকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে ইউক্রেনের তরফে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি।

অপরদিকে আজ, রবিবার রাশিয়ার কুরশেকের দক্ষিণপ্রান্তে ভেঙে পড়েছে আরও একটি সেতু। সেই সময়ে ওই সেতুর উপর দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। যদিও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই দুর্ঘটনাটিও ঘটেছে যেখানে সেটি ইউক্রেনের সীমান্ত এলাকার কাছেই। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ