Bartaman Logo
৯ জুন, ২০২৬

মায়ের অপমানের প্রতিশোধ, এক দশক পরে খুন করে পার্টি যুবকের

এ যেন ক্লাসিক বলিউডি সিনেমার চিত্রনাট্য। মাকে অপমানের প্রতিশোধ নিয়ে বিজয়ীর হাসি হিরোর। আটের দশকে হামেশাই সিনেমায় দেখা মিলত এমন কাহিনির।

মায়ের অপমানের প্রতিশোধ, এক দশক পরে খুন করে পার্টি যুবকের
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: এ যেন ক্লাসিক বলিউডি সিনেমার চিত্রনাট্য। মাকে অপমানের প্রতিশোধ নিয়ে বিজয়ীর হাসি হিরোর। আটের দশকে হামেশাই সিনেমায় দেখা মিলত এমন কাহিনির। উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা সোনু কাশ্যপের গল্পটাও কিছুটা সেরকমই। এক দশক আগে মাকে অপমান ও মারধর করেছিল মনোজ নামে এক ব্যক্তি। এরপর তিনি গাঢাকা দেন। এক দশক পরে সেই ব্যক্তিকে খুন করে পার্টিতে মেতে ‌উ঩ঠেছিল সোনুরা। তবে শেষরক্ষা হল না। সোনু এবং তার চার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement

প্রায় এক দশক আগে সোনুর মাকে বিশ্রীভাবে অপমান করেছিল মনোজ নামে এক ব্যক্তি। সোনুর কিশোর মনে গভীর প্রভাব ফেলে সেই ঘটনা। তখনই সে প্রতিজ্ঞা করে, মায়ের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বে। তবে মনোজকে সে পাবে কোথায়? ঘটনার পরেই মনোজ গাঢাকা দেয়। এক দশক ধরে নিজের কাজকর্ম আর মনোজকে খোঁজার কাজেই নিয়োজিত ছিল সোনু। অবশেষে খোঁজ মিলল। প্রায় তিনমাস আগে মনোজকে লখনউয়েরই মুনশিপুলিয়া এলাকায় ডাব বিক্রি করতে দেখে সে। তখনই প্রতিশোধ নেওয়ার ভাবনা জেগে ওঠে। তবে তড়িঘড়ি কোনও কাজ করেনি সোনু।
চার বন্ধুকেও এই কাজে শামিল করে সে। এরপর চলে রেকি। মনোজের দৈনন্দিন কাজের উপর নজরদারি। ২২ মে মনোজ যখন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই তাকে লোহার রড দিয়ে আঘাত করে পাঁচজন। মৃত্যু হয় মনোজের। ঘটনার পরেই বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে মেতে উঠেছিল সোনুরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তারা পোস্টও করে। সেই ছবি থেকে খোঁজ মেলে অভিযুক্তদের। 

সম্পর্কিত সংবাদ