আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের অসন্তোষ
  • ১৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিজেপির আলিপুরদুয়ারের প্রার্থী পরিতোষ দাসকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের অসন্তোষ আরও চওড়া হয়েছে। আজ, বৃহস্পতিবার ফের দলীয় জেলা কার্যালয়ের সামনে ধর্নায় বসে প্রার্থী বদলের দাবিতে সরব হন কর্মী-সমর্থকরা। বিক্ষোভও দেখান। ধর্না বিক্ষোভে দলের  বিক্ষুব্ধ কর্মীরা লাগাতার স্লোগান দিতে থাকেন।

Advertisement

বলতে থাকেন- প্রার্থী পরিতোষকে মানছি না, মানব না। পরিতোষ দাসকে কার স্বার্থে প্রার্থী করা হল? বিধায়ক দীপক বর্মন, এমপি মনোজ টিগ্গা জবাব দাও। দাবি এক দফা এক প্রার্থী পরিতোষ দাসকে অবিলম্বে বদল করতে হবে। এই দাবিও জানানো হয়। প্রসঙ্গত, বিজেপির তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থী পরিতোষ দাসকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের এই ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত থাকায় উদ্বিগ্ন বিজেপি নেতৃত্বও।