Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্থর জামিন মামলা: পিছিয়ে গেল শুনানি

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানির কথা থাকলেও, তা পিছিয়ে গেল।

পার্থর জামিন মামলা: পিছিয়ে গেল শুনানি
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানির কথা থাকলেও, তা পিছিয়ে গেল। বুধবার শুনানিতে উপস্থিত হতে পারেননি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। সেই কারণ দেখিয়ে সিবিআই শুনানির জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয়। সিবিআইয়ের আর্জির ভিত্তিতে শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানান বিচারপতি ঘোষ। পরবর্তী শুনানি আগামী ১ সেপ্টেম্বর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ