Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ মামলা, হাত ভাঙায় কোর্টে গরহাজির পার্থ

কিছুদিন আগেই পড়ে গিয়ে হাত ভেঙেছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসকদের পরামর্শে এখন তিনি বাড়িতে বিশ্রামে।

নিয়োগ মামলা, হাত ভাঙায় কোর্টে গরহাজির পার্থ
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছুদিন আগেই পড়ে গিয়ে হাত ভেঙেছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসকদের পরামর্শে এখন তিনি বাড়িতে বিশ্রামে। সেকারণেই বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গরহাজির ছিলেন অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী এদিন বলেন, ‘বিষয়টি উল্লেখ করে একটি মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিয়েছি।’ আলিপুরে সিবিআইয়ের ‘বিশেষ’ আদালতে এদিন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানি চলছিল। সেই মামলায় সাক্ষ্য দেন একজন। তবে তাঁর জেরাপর্ব অসমাপ্ত থাকে। এই মামলায় জামিনে থাকা বেশ কয়েকজন অভিযুক্ত আদালতে হাজির ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ