Bartaman Logo
২৭ জুন, ২০২৬

আবার প্যারোল, ৪০ দিন জেলের বাইরে সাজাপ্রাপ্ত রাম রহিম

বহাল তবিয়তে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত। আবার প্যারোলে মুক্তি। এবার ৪০ দিন। দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং।

আবার প্যারোল, ৪০ দিন জেলের বাইরে সাজাপ্রাপ্ত রাম রহিম
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বহাল তবিয়তে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত। আবার প্যারোলে মুক্তি। এবার ৪০ দিন। দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। তারপই মধ্যে এনিয়ে তাঁকে ১৪ বার প্যারোলে মুক্তি দিল বিজেপি শাসিত হরিয়ানার জেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে বেরিয়ে আসেন হরিয়ানার স্বঘোষিত ধর্মগুরু। এরপরই সিরসায় ডেরা সাচ্চা সৌদার আশ্রমের উদ্দেশে রওনা দেন তিনি। ডেরার মুখপাত্র তথা আইনজীবী জীতেন্দ্র খুরানা বলেন, প্যারোলে মুক্তির দিনগুলি সিরসার ডেরায় থাকবেন সাচ্চা সৌদা প্রধান। 

Advertisement

চলতি বছরে ইতিমধ্যে দু’বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। এপ্রিলে ২১দিন এবং জানুয়ারিতে ৩০ দিনের জন্য প্যারোল দেওয়া হয়েছিল। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড হয়েছে রাম রহিমের। গত সাত বছরের মধ্যে এনিয়ে ১৪ বার প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে এসেছেন তিনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। যদিও রাম রহিমের আইনজীবীর দাবি, তাঁকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। জেলের নিয়ম মেনেই প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিৎ সিংকে খুনে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তবে গত বছরের মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বেকসুর খালাস পেয়ে যান রাম রহিম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ