Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পরেশ পালদের আদালতে হাজিরা

নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় অভিযুক্ত বিধায়ক পরেশ পাল সহ জামিনে থাকা অভিযুক্তরা বৃহস্পতিবার আদালতে হাজিরা দিলেন।

পরেশ পালদের  আদালতে হাজিরা
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় অভিযুক্ত বিধায়ক পরেশ পাল সহ জামিনে থাকা অভিযুক্তরা বৃহস্পতিবার আদালতে হাজিরা দিলেন। কোর্টের নির্দেশ মেনে এদিন কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাসে পরেশ পালরা হাজিরা দেন। জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর ফের তাঁদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। এই মামলায় জেল হেফাজতে থাকা অভিযুক্তদেরও এদিন হাজির করা হয়েছিল। আদালতের তরফে ফের তাঁদের জেল হেফাজতে পাঠায়। এই বিষয়ে ওই মৃত যুবকের দাদা বিশ্বজিৎ সরকার এদিন বলেন, ‘এই মামলার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হোক, এটাই এখন আমাদের একমাত্র দাবি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ