Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পঙ্কজ কন্যার ডেবিউ

লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর কন্যা ঐশী ত্রিপাঠী। তবে সিনেমা নয়, একটি মিউজিক ভিডিও ‘রং দারো’-এর হাত ধরে ডেবিউ করলেন তিনি।

পঙ্কজ কন্যার ডেবিউ
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর কন্যা ঐশী ত্রিপাঠী। তবে সিনেমা নয়, একটি মিউজিক ভিডিও ‘রং দারো’-এর হাত ধরে ডেবিউ করলেন তিনি। বিনোদন জগতে ঐশীর প্রথম পদক্ষেপে খুশি পঙ্কজ। তাঁর কথায়, ‘পর্দায় ঐশীকে দেখা আমাদের কাছে গর্বের মুহূর্ত। পারফর্মিং আর্টসের প্রতি ওর আগ্রহ শৈশব থেকে। প্রথম প্রজেক্টে ওর অভিব্যক্তি মুগ্ধ করেছে। এটা ওর প্রথম পদক্ষেপ। জীবনের যাত্রাপথ ওকে কতদূর নিয়ে যায়, সেটা দেখার জন্য মুখিয়ে রইলাম।’ ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, শীঘ্রই সিনেমায় হাতেখড়ি হবে ঐশীর। এই মিউজিক ভিডিওর মাধ্যমে তারই ইঙ্গিত দিলেন পঙ্কজ কন্যা।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ