নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পরই ভারতের বিভিন্ন সরকারি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইটকে নিশানা করেছিল পাকিস্তানি হ্যাকাররা। কিন্তু, কোনও লাভ হয়নি। কারণ সীমান্তের মতোই সাইবার দুনিয়াতেও তাদের প্রায় সমস্ত হানাই ব্যর্থ করে দিয়েছে ভারত। সংবাদ সংস্থার সূত্রে খবর, অপারেশন সিন্দুরের পর প্রায় ১৫ লক্ষ বার সাইবার হানার চেষ্টা করেছে পাকিস্তানি হ্যাকাররা। এব্যাপারে সাতটি অ্যাডভানস্ড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি) গ্রুপকে চিহ্নিত করেছে মহারাষ্ট্রের সাইবার এজেন্সি। তাদের তথ্য অনুযায়ী, ১৫ লক্ষের মধ্যে মাত্র ১৫০টি হানা সফল হয়েছে। অর্থাৎ সাফল্যের হার দশমিক ০১ শতাংশ। তাই তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।



