Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কাল মান্ধানাদের সামনে পাকিস্তান

গত তিন রবিবার এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। আর কোনও বারই বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা।

কাল মান্ধানাদের সামনে পাকিস্তান
  • ৪ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

কলম্বো: গত তিন রবিবার এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। আর কোনও বারই বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। মহিলাদের একদিনের বিশ্বকাপে এই রবিবারও কি তারই পুনরাবৃত্তি হবে? হরমনপ্রীত কাউরের দল কি হাত মেলাবে না ফতিমা সানাদের সঙ্গে? কাল প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ক্রিকেট মহলে বাড়ছে উত্তাপ। সূর্যরা শুধু করমর্দনে অস্বীকারই করেননি, টানা তিনবার হারিয়েছেন পাকিস্তানকে। স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মাদের থেকেও তেমনই দাপুটে পারফরম্যান্স আশা করছেন ভারতীয় সমর্থকরা। একই সঙ্গে চলছে জল্পনা। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার কথাতেই ইঙ্গিত পরিষ্কার, সূর্যদের দেখানো পথেই চলবেন হরমনপ্রীতরা। কারণ, এই এক সপ্তাহে কোনও পরিবর্তন ঘটেনি পরিস্থিতির। ভারত অবশ্য উদ্বোধনী ম্যাচে সহজেই হারিয়েছে শ্রীলঙ্কাকে। আর পাকিস্তান হোঁচট খেয়েছে শুরুতে। বাংলাদেশের কাছে হেরেছে সবুজ জার্সিধারীরা। এদিকে, শুক্রবার গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারাল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা থেমেছিল মাত্র ৬৯ রানে। জবাবে ১৪.১ ওভারেই লক্ষ্যে পৌঁছয় ইংল্যান্ড (৭৩-০)।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ