Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বালোচ বিদ্রোহীদের হাতে মার্কিন অস্ত্র, দাবি পাকিস্তানের

বালুচিস্তানে হিংসা নিয়ে বেকায়দায় পাকিস্তান। এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, বালোচ বিদ্রোহীদের মদত দিচ্ছে আফগানিস্তান।

বালোচ বিদ্রোহীদের হাতে মার্কিন অস্ত্র, দাবি পাকিস্তানের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

ইসলামাবাদ: বালুচিস্তানে হিংসা নিয়ে বেকায়দায় পাকিস্তান। এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, বালোচ বিদ্রোহীদের মদত দিচ্ছে আফগানিস্তান। বিদ্রোহীরা আমেরিকায় তৈরি অস্ত্র ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি। পার্লামেন্ট বক্তব্য রাখতে গিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, অত্যাধুনিক রাইফেল, নাইটভিশন যন্ত্র সহ একাধিক উন্নতমানের অস্ত্র রয়েছে বালোচ বিদ্রোহীদের কাছে। তিনি বলেন, বিদ্রোহীদের কাছে ২০ লক্ষ টাকা দামের রাইফেল রয়েছে। এত দামী রাইফেল পাকিস্তানের সেনার কাছেও নেই। আসিফের দাবি, সামগ্রিকভাবে বিদ্রোহীদের কাছে থাকা সামরিক সরঞ্জামের মূল্য প্রায় ২০ হাজার মার্কিন ডলার। তাঁর প্রশ্ন, কারা এর অর্থ জোগাচ্ছে? তিনি স্পষ্ট করে বলেন, বিদ্রোহীদের অস্ত্র আমেরিকায় তৈরি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ